ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রাম: উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এড. কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক মোঃ বাদশা আলম, কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান এবং জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:৩৬:২৩   ৮ বার পঠিত  | ●   ●