ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বিবিয়ানা গ্যাস ফিল্ডের লরি আটকে চাঁদা দাবির অভিযোগ

বিবিয়ানা গ্যাস ফিল্ডের লরি আটকে চাঁদা দাবির অভিযোগ


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬


বিবিয়ানা গ্যাস ফিল্ডের লরি আটকে চাঁদা দাবির অভিযোগ

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় একটি লরি ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ট্রান্সফরমার ও বিদ্যুতের সরঞ্জাম নিয়ে বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাওয়ার পথে বাজার সৈয়দপুর-জগন্নাথপুর সড়কের রায়ঘর মসজিদের কাছে লরিটি আটক করেন দিলওয়ার, মোহন ও জিলাদসহ কয়েকজন যুবক। প্রথমে তারা অভিযোগ করেন, এত বড় লরি ট্রাক অনুমতি ছাড়া সড়কে প্রবেশ করেছে। পরে তারা সড়কটি বন্ধ করে দিলে উভয় পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ১২টার দিকে লরিটি ছেড়ে দেওয়া হয়।

এরপর কয়েকটি ভিডিও ও ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে। এসব পোস্টে দাবি করা হয়, কোম্পানির গাড়ি আটকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের দিলওয়ার, মোহন ও চৈতন্যপুর গ্রামের জিলাদ মিয়া, রায়ঘর এলাকার জিন্নুর ও সেলিম মিয়ার নাম উল্লেখ করে কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।

এ বিষয়ে রায়ঘর গ্রামের জিল্লুর নুর বলেন, গতকাল রাতে তারা কয়েকজন রায়ঘর মসজিদের সামনে একটি দোকানে বসে ছিলেন। তখন পিটুয়া গ্রামের কয়েকজন যুবক এসে লরি ট্রাকটি আটক করেন। যারা গাড়ি আটক করেছিলেন তারা হলেন দিলওয়ার, মোহন ও জিলাদ। এ সময় ১০ নম্বরের সেলিম এসে বিষয়টি আপস-মীমাংসার কথা বলে তাদের নতুন বাজারে নিয়ে যান। সেখানে কীভাবে বিষয়টির সমাধান হয়েছে, তা তিনি জানেন না। পরে সেখান থেকে এসে দিলওয়াররা গাড়ি ছেড়ে দেন।

রায়ঘর গ্রামের যুবক ইউসুফ বলেন, ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের দিলওয়ার, জিলাদ ও মোহন প্রথমে গাড়িটি আটক করেন। আটকের পর সেলিম আপস-মীমাংসার কথা বলে তাদের নিয়ে যান। পরে তারা ফিরে এসে গাড়ি ছেড়ে দেন।

এ বিষয়ে মো. সেলিম আহমদ বলেন, গ্যাস ফিল্ডের গাড়ি আটকে চাঁদাবাজি হয়েছে, এটাই সত্য। কে চাঁদাবাজি করেছে—এ বিষয়ে তিনি বলেন, সড়ক আটক ছিল এবং পুলিশ আসার পর তা ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, রায়ঘর আব্দুর রহমানের বাড়ির পাশে গ্যাস ফিল্ডের গাড়ি আটকে চাঁদাবাজি হয়েছে। তবে এক লাখ না ৬০ হাজার টাকা, তা তিনি বলতে পারছেন না। সঠিক তথ্য রায়ঘর গ্রামের জিল্লুর নুর বলতে পারবেন।

এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সুরনজিত তালুকদার বলেন, খবর পেয়ে তিনি জিয়াপুর গিয়েছিলেন। সেখানে গিয়ে শুনেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের গাড়ি ও বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের একটি লরি ট্রাক আটক করে সৈয়দপুর বাজার এলাকার কিছু যুবক চাঁদা দাবি করেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, পুলিশকে না জানিয়ে এভাবে এসব করার কী দরকার ছিল। পরে তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানাও বলতে পারেনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৯:২৪   ৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ