ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের

দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর ২০২৬


দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের

পটুয়াখালী: সারা ক্ষেতজুড়ে সোনালি রঙের মনজুড়ানো আখ শরতের দুপুরের ভ্যাপসা গরম হাওয়ায় দুলে জানান দিচ্ছে, পরিপক্ব হয়েছে সে। বাংলাদেশের জনপ্রিয় রসালো, মুখরোচক ও মিষ্টি ঘাসজাতীয় অর্থকরী ফসল আখ সব বয়সের মানুষের কাছেই প্রিয়। তাই আখের মৌসুমে গ্রামগঞ্জের হাটবাজার ও অলিগলিতে এর বেচাকেনা বেড়ে যায়।

খালপাড়ের অনাবাদি ও পরিত্যক্ত জমিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আখ চাষ করে ভালো লাভের আশা করছেন পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ক্যাচক্যাচিয়া খালপাড়ের বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার।

দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের

শনিবার, ৩ অক্টোবর সরেজমিনে দেখা যায়, আব্দুল খালেক হাওলাদার অন্যের প্রায় পরিত্যক্ত ২৫ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। তিনি দেশি জাতের লাল সুন্দরী আখ চাষ করেছেন। আখের ফলনও বেশ ভালো হয়েছে। ৯ থেকে ১৩ ফুট লম্বা এসব আখ ইতিমধ্যে পরিপক্ব হয়ে বিক্রির উপযোগী হয়েছে।

আব্দুল খালেক হাওলাদার বলেন, খালপাড়ের জমিতে কোনো ফসল ভালো হয় না। জমিটি অনাবাদি অবস্থায় পরিত্যক্ত ছিল। গত বছর অগ্রহায়ণ মাসে আখ চাষের পরিকল্পনা করে ২৫ শতাংশ জমি প্রস্তুত করি। পাশের এলাকা থেকে চারা কিনে প্রথমে আলাদা বীজতলা তৈরি করে পাতরা দিই। পরে কন্দ ও শিকড় গজালে সেই চারা তুলে জমিতে রোপণ করি। জমি চাষ, চারা কেনা এবং সার-ওষুধ বাবদ প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়। ১১ মাস নিয়মিত আখখেতে পরিচর্যা করি। বর্তমানে আখ বেশ ভালো হয়েছে এবং ইতিমধ্যে বাজারজাত শুরু করেছি। প্রতি পিস ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আশা করি, খরচ বাদে এক লাখ টাকা লাভ হবে।

অপর কৃষক জাকির হাওলাদার জানান, চলতি বছর অল্প জমিতে আখ চাষ করে ভালো লাভবান হয়েছেন। আগামীতে আরও বেশি জমিতে আখ চাষের আশা আছে।

এছাড়াও আখ লাভজনক রসালো ফসল হওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে কিছু কৃষককে মাঝেমধ্যে এর চাষ করতে দেখা যায়। তবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কৃষকদের সরকারি পৃষ্ঠপোষকতায় উৎসাহ ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হলে আখের ব্যাপক চাহিদা মেটানো যেতে পারে বলে অভিজ্ঞদের ধারণা।

এ ব্যাপারে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন জানান, দুমকি উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। বাংলাদেশ চর এলাকায় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আখ চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত বছর চরবয়ড়া গ্রামে একটি আখের প্রদর্শনী দেওয়া হয়েছিল। আখ অত্যন্ত লাভজনক ফসল। আখের জীবনকাল দীর্ঘ হওয়ায় আখের জমিতে সাথি ফসল হিসেবে অন্যান্য ফসল চাষ করে আর্থিক আয় করা যায়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৬   ২২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ