ঢাকা রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিককে সড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজন পথচারীকে চাপা দেয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক সজিব, আরোহী ইসমাইল ও অন্য পথচারী সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৬:৩২ ২৩ বার পঠিত | ● কলাপাড়া ● কুয়াকাটা ● নিহত ● সড়ক