![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় নিখোঁজের একদিন পর জিহাদ হাওলাদার (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আমুয়া বন্দরের হলতা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদ হাওলাদার উপজেলার আমুয়া গ্রামের কৃষক সোহেল হাওলাদারের ছেলে।
এর আগে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে নিখোঁজ হয় জিহাদ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ শনিবার বিকেলে জিহাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:৪৫:২৯ ৭ বার পঠিত | ● উদ্ধার ● কাঁঠালিয়া ● মরদেহ