![]()
ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় থানা পুলিশের আয়োজনে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই সোহেল রানা, উপজেলা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র গৌরঙ্গ, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা।
এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নে ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে ১০টি, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নে ৩টি, ৩ নম্বর আমুয়া ইউনিয়নে ১১টি, ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়নে ৫টি, ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে ১১টি এবং ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে ৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:০৬:০৫ ৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● দুর্গাপূজা