![]()
বরগুনা: ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে মডেল মসজিদ অডিটোরিয়ামে এক শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় তালতলী উপজেলার ইসলামী আন্দোলনসহ এর সকল অঙ্গ সংগঠনসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহন করে।
তালতলী উপজেলা ইসলামী আন্দোল বাংলাদেশ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন মাতুব্বর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শাখা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি (পীর সাহেব কেওড়াবুনিয়া,বরগুনা)। সভা সঞ্চালনা করেন সেক্রেটারি হাজ্বী আব্দুস সালাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুস শাকুর, সেক্রেটারি- মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম আকন, জয়েন্ট সেক্রেটারি, মাওলানা মুহাম্মাদ নুরুল আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি -মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক -মুফতী আবু সালেহ জিহাদী, দফতর সম্পাদক -মুহাম্মাদ কামিনুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক -মুহাম্মাদ ফারুক খান, শাখার সদ্য সাবেক সভাপতি - মাওলানা মুহাম্মাদ আফজাল হোসাইন ও বরগুনা জেলা শাখার সহ প্রচার সম্পাদক - এইচ এম হারুনুর রশীদ, ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তালতলী উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ত্বহা সহ প্রমুখ।
শাখা প্রতিনিধি সভায় উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের কল্যাণে নীতি ও আদর্শের ভিত্তিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেন।
সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত অক্টোবর মাসকে বাইতুল মাল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩০:৩৫ ৮ বার পঠিত | ● আন্দোলন ● আমতলী ● ইসলামী ● তালতলী