ঢাকা বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
সাব্বির আলম সুজন আরও বলেন, অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২১ হাজার কেজি জিরাসহ বোটটি জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জিরা ও কার্গো বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৫:২৪ ৩৮ বার পঠিত | ● কার্গো ● জব্দ ● পটুয়াখালী ● বোট