ঢাকা    বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত • লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক • নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত • দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ • ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার • দুমকিতে ২৫০ নারীকে আধুনিক কৃষি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ • পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম • পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুর্গাপূজার নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতের প্রস্তুতি

ভেড়ামারায় দুর্গাপূজার নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতের প্রস্তুতি


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় দুর্গাপূজার নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতের প্রস্তুতি

কুষ্টিয়া: ভেড়ামারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বজনীনভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রশাসনিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্যসচিব শাজাহান আলি, পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য হ্যাপি সাহা, শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু, সেক্রেটারি মহাদেব কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা মারজিয়া খানমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৮:১৯   ১৬ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
● ভেড়ামারায় দুর্গাপূজার নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতের প্রস্তুতি
● তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য
● পাইকগাছায় দুই মাসে জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন ৭৩৯ জন
● অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি



আর্কাইভ