ঢাকা    বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত • লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক • নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত • দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ • ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার • দুমকিতে ২৫০ নারীকে আধুনিক কৃষি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ • পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম • পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার

মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার

রাজশাহী: বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেছেন, টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সঠিক মাস্টার প্ল্যান অনুসরণ করে নিয়ম মেনে বাড়িঘর নির্মাণ করা জরুরি। গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তিনি জানান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, ইমারত নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্বে ছাড় দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ রাখা এবং বিল্ডিং কোড মেনে অগ্নি ও ভূমিকম্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদর্শ নগরায়ণে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ উন্মুক্ত স্থান এবং ১০ থেকে ২০ শতাংশ সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করা আবশ্যক। অননুমোদিত নকশায় ভবন নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা বাড়ানো নগরীর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল। আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মো. মশিউর রহমান এবং রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু।

এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৪:০৫   ৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত
● নিখোঁজের পর হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার
● মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার
● শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার
● চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে



আর্কাইভ