ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল

চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল

চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল অঞ্চল।

সমাবেশে ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় না, বরং মেজর (অব.) আখতারুজ্জামানের মতো নিরপরাধ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন।

সম্প্রতি বাংলামোটরে চাঁদার দাবিতে গুলি করা বহিষ্কৃত এক যুবদল নেতাকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। এ প্রসঙ্গে মিলন বলেন, এখন বলা হচ্ছে, তারা নাকি কোনো দল করে না। যদি দল না করে, তাহলে কিসের শক্তিতে চাঁদাবাজি করে? আর চাঁদাবাজি না করলে মানুষ ধরল কেন?

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতাসীন আন্তর্জাতিক চাঁদাবাজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ঢাকা-১২ আসনের যেখানেই চাঁদাবাজি চলবে, সেখানেই বাঁশের লাঠি দিয়ে লড়াই হবে।

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় সমাবেশ হয়। এতে মহানগরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২০:৩৪   ২ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল
● স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির
● আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের
● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির



আর্কাইভ