![]()
ভোলা: লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন ১৯-৫৬৪৬।
স্থানীয়দের ধারণা, ভ্যানে থাকা তেল চোরাই হতে পারে। তাদের দাবি, তেল বৈধ হলে চালক পালিয়ে যেতেন না।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেলভর্তি কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে গেছেন। ভ্যানটির মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ড ভ্যানে কী পরিমাণ তেল রয়েছে, গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে, তা-ও এখনো সুস্পষ্ট নয়। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:০১:৫১ ৮ বার পঠিত | ● কাভার্ড ● জব্দ ● ভ্যান ● লালমোহন