ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত

সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত

পাবনা: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনার সুজানগর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে স্বপন কুমার বিশ্বাসকে আহ্বায়ক এবং জয়ন্ত কুমার কুন্ডুকে সদস্য সচিব করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে নবনির্বাচিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার বিশ্বাস ও সদস্য সচিব জয়ন্ত কুমার কুন্ডু বলেন, সুজানগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সংগঠনের ভূমিকা আরও জোরদার করা হবে।

পাশাপাশি আসন্ন দুর্গাপূজা, অন্যান্য পূজা-পার্বণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে নতুন কমিটি অনুমোদনের খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দ সুজানগর উপজেলা শাখার নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে সুজানগর উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিপদ-আপদে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০৯:৫৭   ১০৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন
● সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ
● হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে
● সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ
● চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার



আর্কাইভ