ঢাকা    বুধবার, ৭ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান

কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬


কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান

পিরোজপুর: কাউখালীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ এবং মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে ব্যাপক মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার উত্তর বাজার, দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, অলিগলি ও আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ও ধোঁয়া স্প্রে করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাউখালীতে মশার বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জনগণের এই ভোগান্তি লাঘব ও স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার ব্যক্তিগত উদ্যোগে এই মশা নিধন কার্যক্রম হাতে নেন।

কর্মসূচি বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান ফিরোজসহ অনেকে।

অভিযান চলাকালে রাকিব তালুকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সরাসরি সহায়তায় অংশ নেন। সকালে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানোর পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণের কারণ জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার জানান, সাম্প্রতিক সময়ে কাউখালীতে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে এবং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের এই ভোগান্তি ও আতঙ্ক তাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো সরকারি অনুদান বা সহায়তার অপেক্ষায় না থেকে একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং যেকোনো বিপদে পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। ভবিষ্যতে এলাকার যেকোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল এভাবেই ঢাল হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ।”

এন/ এস

বাংলাদেশ সময়: ০:১৩:৪২   ৬ বার পঠিত  | ●   ●   ●