![]()
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
নজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী।
উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার ২০০ জন শিক্ষার্থী চারটি ইভেন্টে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় তাদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ তেলাওয়াত করেন রাখিনুজ্জামান রাখি এবং গীতা পাঠ করেন সাফল্য সরকার।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪১ ১৩ বার পঠিত | ● উলিপুর ● পুরস্কার ● শিক্ষার্থী পেল