ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী রাশেদুল ইসলাম (৪১) মারা গেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত সুরমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সাভার এলাকায় পোশাককর্মী হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তারা উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় জমি কিনে ছেলেসন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্বামী পরকীয়ায় লিপ্ত—এমন সন্দেহও করছিলেন স্ত্রী।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ধারালো ছুরি দিয়ে স্বামীর পেটে আঘাত করেন বলে জানা গেছে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হাসনা বেগম ব্যবহৃত মোবাইল ফোন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪১:১৬   ৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ