![]()
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সদস্য মোখলেসুর রহমান ভুলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪২ ১১ বার পঠিত | ● ফুলপুর ● লুঙ্গি বিতরণ ● শাড়ি