ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা

চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, ৫৪ মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত

পাবনা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফয়সাল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, উপজেলা প্রকৌশলী ইজাজুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জিল্লুর রহমান সোহেল, ডাঃ খন্দকার নাফিস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিস পারভীন, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার চৈতন্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান কর্মকার, বিএনপি নেতা সেলিম রেজা, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন পাল, হান্ডিয়ালের দীলিপ ব্রম্মচারী প্রমুখ।

এ সময় উপজেলার ৫৪টি দুর্গাপূজা মন্দির ও মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এদিকে সরকারিভাবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪০   ১০৫ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন
● সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ
● হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে
● সুজানগরে ৪২ জন শিক্ষক-সংগঠককে রোভার স্কাউটিং প্রশিক্ষণ
● চাটমোহরে পৃথক অভিযানে ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার



আর্কাইভ