ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাতে জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে হঠাৎ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনে থাকা তুলায় ছড়িয়ে পড়ে এবং পরে তা ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে গোডাউন থেকে আগুন পাশের জুটের গোডাউন ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে ১০টি গোডাউন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় পাশের বাসাবাড়িতেও আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২:০৬:৩৭   ৩ বার পঠিত  | ●   ●