ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রংপুরে ৫ লিটার তেলে ৪০ মিলিলিটার কম, পাম্পকে জরিমানা • পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ • গোপালগঞ্জে মিছিলের পর দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ • টোল আদায় নিয়ে বিরোধ, ৮৬ বছর বয়সী জুলাই যোদ্ধার মৃত্যু • বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা • ইসলামই ইহকাল ও পরকালের শান্তির একমাত্র পথ: চরমোনাই পীর • পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩

হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


‘আমি গরিব হলে কী হবে। তোকে তো সোনা দিয়ে মুড়িয়ে রেখেছি। কোনো দিন ফুলের টোকাও লাগতে দিইনি। বুকের ভেতর আগলে রেখেছি। তোকে কীভাবে কষ্ট দিয়ে মারল তারা।’

মেয়ের লাশের পাশে দাঁড়িয়ে এভাবেই বিলাপ করছিলেন বাবা তেজেন্দ্র দাশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সে রাখা মেয়ের লাশের দিকে বারবার তাকাচ্ছিলেন তিনি। পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন মা আলো বালা দাশও। কখনো অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে মেয়ের লাশের দিকে তাকাচ্ছিলেন, আবার কখনো স্বজনদের জড়িয়ে ধরে আহাজারি করছিলেন। তাঁদের কান্নায় ভারী হয়ে ওঠে থানা এলাকার পরিবেশ। আজ শুক্রবার বিকেলে সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে দেখা যায় এই হৃদয়বিদারক দৃশ্য।

নিহত তরুণীর নাম চন্দনা রানী শীল (২২)। তিনি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুর এলাকার বাসিন্দা তেজেন্দ্র দাশের মেয়ে। আজ সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

সকালে লাশ উদ্ধারের পর এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে চন্দনাকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পরে তাঁর মা-বাবা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

চন্দনার স্বামী শিমুল শীল সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকার বাসিন্দা। এ ঘটনায় শিমুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত চন্দনার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাঁকে হত্যা করেছেন তাঁর স্বামী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শিমুলের সঙ্গে চন্দনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে চন্দনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে ফিরে এসেছিলেন চন্দনা। পরে তাঁর স্বামী তাঁকে আবার ডেকে নিয়ে যান। এর এক দিন পরই পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছনে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিদ্যালয় এলাকার একটি জমিতে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার রাজবংশী গণমাধ্যমকে বলেন, ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তাঁরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চন্দনার স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। তবে হত্যাকাণ্ডের পেছনে যৌতুক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১:৫৬:৫০   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা
● গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ
● কক্সবাজারে জিম্মিদশা থেকে নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার
● চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১
● রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত



আর্কাইভ