![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় মৎস্য বিভাগের অভিযানের খবর ছড়িয়ে পড়ার আতঙ্কে হার্ট অ্যাটাকে ফরিদ তালুকদার (৫৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার আমুয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফরিদ তালুকদার উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে ফরিদ তালুকদার বাড়ি থেকে স্থানীয় চাঁন্দেরখালে জাল তুলতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে না এলে স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বারেক খানের বাড়ির পাশে একটি বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
অভিযোগ অস্বীকার করে মৎস্য কর্মকর্তা নাহিদা ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় তাঁদের অভিযান চলছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার আওরাবুনিয়া এলাকায় বিষখালী নদীতে অভিযান পরিচালনা করা হয়। তবে ফরিদ তালুকদার যে এলাকায় মারা গেছেন, সেখানে বড় কোনো খাল বা নদী নেই। ওই এলাকায় কোনো অভিযানও পরিচালনা করা হয়নি। তাই অভিযানের খবরটি সঠিক নয় বলে জানান তিনি।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫১ ১০ বার পঠিত | ● কাঁঠালিয়া ঝালকাঠি ● ফরিদ তালুকদার ● মা ইলিশ রক্ষা অভিযান