![]()
ভোলা: লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু।
এ সময় তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জনে মনোযোগী হতে হবে। মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে পড়াশোনা, বই পড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রভাষক মুশফিকুর রহমান দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়নসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার পাশাপাশি এর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৪ ৯ বার পঠিত | ● জাকির হোসেন বাচ্চু ● লালমোহনে নবীনবরণ ● হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ