ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান

কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান

ঝালকাঠি: কাঁঠালিয়ায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে আগতদের খাবারের জন্য চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে এসব চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন, থানার ওসি (তদন্ত) হারান পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পিআইও যোবায়ের হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা।

একই দিন একই স্থানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল উপজেলার চেঁচরী রামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করেন। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

পরে সংসদ সদস্য স্থানীয় কৈখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বিতরণ করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৫   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান
● প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু
● আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন
● কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ
● বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা



আর্কাইভ