ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট

পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট

ঠাকুরগাঁও: শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সরদার মোস্তফা শাহীন, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবির, পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাইদুর রহমান, মোখলেসুর রহমান চৌধুরী, জিয়াউল ইসলাম জিয়া, সনাতন চন্দ্র রায়, শহীদ হোসেন ও আব্দুল মজিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন রায় ও সাধারণ সম্পাদক পলাশ রায়। সভায় ১১৬টি পূজামণ্ডপ ও ৬টি বিসর্জন ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১১   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●