ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ

আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ

ফরিদপুর: আলফাডাঙ্গায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট এক হনুমান। খাবারের সন্ধানে আসা হনুমানটি কয়েক দিন ধরে আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামে বিচরণ করছে। কখনো গাছের ডালে, কখনো ঘরের চাল, ছাদ কিংবা সীমানাপ্রাচীরে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। হনুমানটির উপস্থিতি ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। একনজর দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন। কেউ কেউ কলা ও অন্যান্য খাবার নিয়ে হাজির হচ্ছেন তার কাছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার কালিবাবু রোড এলাকায় হনুমানটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তার চলাফেরা উপভোগ করেন। মানুষের আশপাশে ঘোরাফেরা করায় অনেকের মধ্যেই হনুমানটিকে কাছ থেকে দেখার আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলফাডাঙ্গা এলাকায় সাধারণত এ ধরনের হনুমান দেখা যায় না। কয়েক দিন ধরে লোকালয়ের বিভিন্ন স্থানে তার বিচরণ মানুষের নজর কেড়েছে। হনুমানটিকে দেখতে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। কেউ দূর থেকে তার চলাফেরা দেখছেন, আবার কেউ খাবার দেওয়ার চেষ্টা করছেন। এভাবেই ধীরে ধীরে স্থানীয় মানুষের সঙ্গে হনুমানটির একধরনের সখ্য গড়ে উঠেছে।

শনিবার বিকেলে হনুমানটিকে দেখতে আসে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মিহির হোসেন। সে বলে, ‘আমি বিকেলে হনুমানটিকে দেখতে এখানে এসেছি। এসে তাকে কলা খেতে দিয়েছি।’

হনুমানটিকে খাবার দিতে আসা স্থানীয় বাসিন্দা রাজ কুমার বলেন, ‘আলফাডাঙ্গায় সাধারণত হনুমান দেখা যায় না। মূলত খাবারের সন্ধানে তারা মানুষের কাছে ছুটে এসেছে। হনুমানটিকে দেখতে এলাকার অনেক মানুষ আসছেন। সবাই আগ্রহ নিয়ে তার চলাফেরা দেখছেন।’

তবে বন্য প্রাণীটির প্রতি মানুষের আগ্রহের পাশাপাশি সতর্ক থাকাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হনুমানটি যেন আতঙ্কিত না হয়, সে জন্য তাকে উত্ত্যক্ত করা, ধরার চেষ্টা করা কিংবা খুব কাছ থেকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। বন্য প্রাণীটিকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, ‘যেহেতু হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে, তাকে কেউ বিরক্ত না করলে আপনা-আপনি সে তার আবাসস্থলে ফিরে যাবে।’

স্থানীয়দের প্রত্যাশা, হনুমানটিকে দেখতে মানুষের কৌতূহল থাকলেও কেউ যেন তাকে আঘাত বা বিরক্ত না করেন। বরং নিরাপদ দূরত্ব বজায় রেখে বন্য প্রাণীটির স্বাভাবিক চলাফেরার সুযোগ করে দেওয়া হোক। মানুষের সহানুভূতি ও সচেতন আচরণই পারে লোকালয়ে আসা এই প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫৬   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ
● সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ
● ভূঞাপুর হানাদার মুক্ত দিবসে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়



আর্কাইভ