ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর

ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর

কুষ্টিয়া: তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল গফুর বিভিন্ন ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল উপহার দিয়েছেন। খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে রোববার (১১ অক্টোবর) এ উদ্যোগ নেওয়া হয়।
ফুটবল উপহার পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মা ফাতেমার মার্কা জুল উলুম মাদ্রাসা, সাতবাড়িয়া শাপলা সংঘ, গোলাপনগর মুকুল স্পোর্টিং ক্লাব, চণ্ডীপুর রংধনু স্পোর্টিং ক্লাব ও বাহিরচর মুসল্লীপাড়া স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মো. জালাল উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণদের মাঠমুখী করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার উপকরণ সরবরাহ তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল গফুর বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে।

স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:১৬   ১২১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
● ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি
● ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
● ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান
● ভেড়ামারায় রবি মৌসুমে ১,৩৭০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার



আর্কাইভ