ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ

জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ

ভোলা: ৬৫০ কেজি জব্দকৃত ইলিশ বিতরণ নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা ৬৫০ কেজি জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা এবং দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। অথচ এ মানবিক উদ্যোগকে ঘিরে ‘ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ কাদের পেটে?’—এমন প্রশ্নবোধক শিরোনামে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের আউটপোস্ট লালমোহন অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা জাটকা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। জব্দ করা মাছ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়নি। বরং অসহায় মানুষের সহায়তায় তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ১৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা জাটকা ইলিশের তথ্যচিত্র মৎস্য অফিসে সংরক্ষিত রয়েছে।

এ ধরনের শিরোনামে সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাই করা সংশ্লিষ্ট ব্যক্তিদের নৈতিক দায়িত্ব। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া প্রশ্নবোধক শিরোনাম প্রকাশের মাধ্যমে জনমনে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করা দায়িত্বশীলতার পরিচয় নয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুমাননির্ভর বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ ও যথাযথ তথ্য তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ০:০৯:৫০   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ
● লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ
● কুয়াকাটায় পরিত্যক্ত পর্যটকবাহী জিপে আগুন, মালিকের সন্দেহ নাশকতা
● ইউএনওর হস্তক্ষেপে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত
● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা



আর্কাইভ