ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি

ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটকে পুলিশের নিয়মিত অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ অভিযানের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীরাও চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বাজারের ভেতরে মোটরসাইকেল আটক অভিযান পরিচালনার ফলে ক্রেতাদের উপস্থিতি কমছে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

সম্প্রতি এ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায় তা শান্ত হয়।

স্থানীয়দের প্রশ্ন, সড়কে চলাচলকারী অন্যান্য অবৈধ যানবাহন, বিশেষ করে ড্রাম ট্রাকের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান না থাকলেও মোটরসাইকেল আটকের ক্ষেত্রে পুলিশের এত তৎপরতা কেন? আইন প্রয়োগের ক্ষেত্রে সব ধরনের যানবাহনের জন্য একই নীতি অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত মোটরসাইকেল ধরার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। লাইসেন্সবিহীন অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু মোটরসাইকেল কেন আটক করা হচ্ছে?

এক ব্যবসায়ী বলেন, বাজারে ক্রেতাদের আসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল আটকের অভিযান হাইওয়েতে পরিচালনা করা হোক, বাজারের মধ্যে কেন? পুলিশের অভিযানের ভয়ে মানুষ মোটরসাইকেল নিয়ে বাজারে আসতেও ভয় পাচ্ছে। বাজারের ভেতরে মোটরসাইকেল আটক অভিযান বন্ধ করতে হবে।

তুষার ইসলাম বলেন, প্রতিনিয়ত মোটরসাইকেল আটকের কারণে বাজারের ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে।

মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের ওপর যত কড়াকড়ি, অথচ ড্রাম ট্রাক আটক করতে তেমন একটা দেখা যায় না। তাহলে আইন কি শুধু মোটরসাইকেল চালকদের জন্য?

টনি আহমেদ অভিযোগ করে বলেন, রাস্তায় দাঁড়িয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে মানুষের অভিযোগ রয়েছে। নতুন মোটরসাইকেল কেনার সময়ই শোরুম থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করার ব্যবস্থা করা উচিত।

নাজিমুজ্জামান নাজিম বলেন, এত অবৈধ গাড়ি, ড্রাম ট্রাকসহ নানা অনিয়ম রাস্তায় চললেও সেগুলোর কোনো খবর নেই। অথচ মোটরসাইকেল আটকের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পুলিশের একটি অংশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও উঠছে।

সজল আহমেদ বলেন, পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে আরও অনেক যানবাহন অবৈধভাবে চলাচল করছে। সেগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল বন্ধ করা পুলিশের দায়িত্বের অংশ। তবে আইন প্রয়োগের নামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অযথা ভোগান্তিতে ফেলার সুযোগ নেই। মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান হলে অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভেড়ামারার সচেতন মহলের প্রশ্ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, যেখানে সাধারণ মানুষ বাজারে আসতেও অনাগ্রহী হয়ে পড়ছেন? পুলিশের অভিযান নিয়ে ওঠা হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বাজারের ভেতরে অভিযান পরিচালনার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা চান স্থানীয়রা।

তাঁদের দাবি, আইন সবার জন্য সমান হতে হবে এবং অভিযান হতে হবে স্বচ্ছ ও হয়রানিমুক্ত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসা-বাণিজ্য রক্ষায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:০৬   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
● ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি
● ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
● ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান
● ভেড়ামারায় রবি মৌসুমে ১,৩৭০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার



আর্কাইভ