ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

ফেনী: দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের একজনের আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফয়সাল (৪৫), শিবলু (৩৮), মহিবুল ইসলাম রাজু (৩৫), আবুল বাশার (৪৫), হৃদয় সওদাগর (২৯), জহিরুল হক জুয়েল (৩০), মেহেদী হাসান (৩৩), জুয়েল (৩৩), তানভির (২০), মো. শামীম (৪০) ও ইয়াকুব আলী (৩০)।

এ ঘটনার জন্য উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনকে দায়ী করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। জসিম উদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, ফটিকের অনুসারীরা এই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আলাইয়ারপুরে মন্ত্রীর বাড়ির পাশে জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁদের পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। বিষয়টি পরিবেশমন্ত্রীকেও জানানো হয়েছে। গত বৃহস্পতিবারও ইসমাইল হোসেন নামের তাঁদের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ফটিক ও তাঁর অনুসারী মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দিয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা তা প্রতিহত করেন। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় তিনি খামারে ছিলেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের মধ্যে আবুল বাশারের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। আহত আবুল বাশার, মহিবুল ইসলাম রাজু ও হৃদয় সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন।

দাগনভূঞা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পরিবেশমন্ত্রীর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নেয়। ২০২৪ সালের ২২ ডিসেম্বর কমিটি ঘোষণার পর থেকে এ বিরোধের জেরে কিছুদিন পরপরই হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এরপর ১১ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

এন/এস

বাংলাদেশ সময়: ০:২৮:২৬   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১
● হাতিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন
● কলরেকর্ড ফাঁসের পর দাগনভূঞার ওসি ফয়জুল আজীম প্রত্যাহার
● আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
● বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা



আর্কাইভ