ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » কলরেকর্ড ফাঁসের পর দাগনভূঞার ওসি ফয়জুল আজীম প্রত্যাহার

কলরেকর্ড ফাঁসের পর দাগনভূঞার ওসি ফয়জুল আজীম প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


কলরেকর্ড ফাঁসের পর দাগনভূঞার ওসি ফয়জুল আজীম প্রত্যাহার

ফেনী: যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কলরেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী তদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি ফয়জুল আজীম নোমানের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি অডিওতে ওই নারীকে নিজের বাংলোতে আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায় ওসিকে। শুধু আসার কথা বলেই থেমে থাকেননি তিনি; কোথা থেকে কীভাবে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে এবং ভাড়া কত দিতে হবে, তাও বুঝিয়ে দেন। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন তিনি।

ফোনালাপের অপর প্রান্তে থাকা নারী হলেন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনি। দুটি রেকর্ডের একটিতে ৩ মিনিট ৩৬ সেকেন্ড এবং অন্যটিতে ৬ মিনিট ২০ সেকেন্ড তাদের কথা বলতে শোনা যায়। প্রথম ফোনালাপে ওসিকে ওই নারীকে নিজের বাসায় আসার জন্য বারবার তাগাদা দিতে শোনা যায়। দ্বিতীয় ফোনালাপে তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন, মামলা এবং তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তিকে নিয়ে কথা হয়। ওই নারী তার পরিবারের সদস্যদের অসুস্থতা ও বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

প্রথম ফোনালাপের শুরুতে ওসি ওই নারীকে বাইরে বের হওয়ার কথা বলেন। এরপর কীভাবে ও কোথা থেকে তার বাসায় যেতে হবে, তা বুঝিয়ে দেন। ওসি বলেন, ‘তোমার বাসার সামনে থেকে, ওই যে থানার কথা বলবা, একটু ফাঁকা জায়গা থেকে একটা সিএনজিতে উঠবা।’

এরপর ওসি তাকে থানার দিকে যেতে বলেন। রাস্তা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘মসজিদ দেখছো না হাতের বাম পাশে, এই মসজিদের দিকে একটা রাস্তা ঢুকছে। এই সোজা রাস্তার মাথায় আসলে আবার আমারে কল দিবা। একবারে সোজা আমার বাসা।’

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৩৬   ২০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাতিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন
● কলরেকর্ড ফাঁসের পর দাগনভূঞার ওসি ফয়জুল আজীম প্রত্যাহার
● আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
● বিএনপিতে ফেরার আবেদন করেননি, গুঞ্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা
● গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ



আর্কাইভ