ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু

কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু কাঁঠালিয়ায়

ঝালকাঠি: কাঁঠালিয়ায় দুই দিনব্যাপী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনবিষয়ক কর্মশালা এবং ১৪ দিনব্যাপী হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনবিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণটি রাজস্ব খাতের আওতায় আয়োজন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালা দুটির উদ্বোধন করেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মশালায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৫৭   ১২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
● কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
● কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু
● পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক
● দুমকি মহিলা কলেজে ৩০ ধরনের পিঠা নিয়ে নবান্ন উৎসব



আর্কাইভ