ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক

পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক
ভোলা: লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ২০২৭-২৮ মেয়াদের জন্য পঞ্চমবারের মতো উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। রুকনদের গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণার পর পুনরায় তাঁর দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লালমোহন উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয়। তবে ২৫ নভেম্বর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মাওলানা আব্দুল হকের পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা আমীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, ২০২৭-২৮ মেয়াদের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে উপজেলা আমীর পদে মাওলানা আব্দুল হকের পুনর্নির্বাচন এবং শুরা সদস্য হিসেবে লালমোহনের দুই প্রতিনিধির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জেলা জামায়াতের সাংগঠনিক নেতৃত্বে লালমোহনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২৭   ৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
● কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
● কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু
● পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক
● দুমকি মহিলা কলেজে ৩০ ধরনের পিঠা নিয়ে নবান্ন উৎসব



আর্কাইভ