ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

রাজবাড়ী:পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটি ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে পরে ৬৬ হাজার টাকায় বিক্রি করেছেন এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় জেলে ছাত্তার হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলের কাছ থেকে মাছটি প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত সম্রাট শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির পাঙাশটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা ভিড় করেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এত বড় পাঙাশ কিনতে পেরে তিনি বেশ আনন্দিত। মাছটি একেবারে টাটকা থাকায় ভালো দাম দিয়ে কিনেছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি ২ হাজার ৭৫০ টাকা দরে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। এতে প্রতি কেজিতে তাঁর লাভ হয় ৫০ টাকা।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির পাঙাশ, চিতল, কাতল ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪৬   ১১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
● দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায়
● আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
● ‘বড় লেভেলে খেলার’ ঘোষণার পর বিএনপি নেতা গ্রেপ্তার
● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল সেলিমের



আর্কাইভ