ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী, সফল প্রতিস্থাপন

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী, সফল প্রতিস্থাপন


বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী, সফল প্রতিস্থাপন

বরিশাল: দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন সহকারী শিক্ষক সুদাম পাল। স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তাঁর স্ত্রী ও প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে অস্ত্রোপচারের পর ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

স্ত্রীর এই আত্মত্যাগে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। সফল অস্ত্রোপচারের খবর পেয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। তাঁর স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা নেমে আসে।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে মন্দিরা বলেছিলেন, “আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!”

প্রয়োজনীয় আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা নিঃসন্দেহে অনন্য উদাহরণ হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫২   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
● কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
● কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু
● পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক
● দুমকি মহিলা কলেজে ৩০ ধরনের পিঠা নিয়ে নবান্ন উৎসব



আর্কাইভ