ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান।

নিহতরা হলেন সিএনজিচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাঁদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশাটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দনের মৃত্যু হয়।

উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দুটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহ দুটি বডি ব্যাগে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৬   ১৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের
● বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, জয়পুরহাটে কারারক্ষীর বিরুদ্ধে মামলা
● সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
● ডিসেম্বরে নাশকতা ঠেকাতে জয়পুরহাট সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি
● চাটমোহরে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, বিধবা পরিবারকে হুমকি



আর্কাইভ