![]()
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান।
নিহতরা হলেন সিএনজিচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাঁদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশাটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দনের মৃত্যু হয়।
উল্লাপাড়া উপজেলা ফায়ার সার্ভিস জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দুটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহ দুটি বডি ব্যাগে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৬ ১৮ বার পঠিত | ● উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষ ● মোন্নাফ ও চন্দন ● সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনা