ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন ইউনিয়নে চেয়ারম্যান পদে নাসিম মাতাব্বরের শোডাউন ও গণসংযোগ

লালমোহন ইউনিয়নে চেয়ারম্যান পদে নাসিম মাতাব্বরের শোডাউন ও গণসংযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


লালমোহন ইউনিয়নে চেয়ারম্যান পদে নাসিম মাতাব্বরের শোডাউন ও গণসংযোগ

ভোলা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়নে প্রচারণা জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বর। তিনি লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে প্রয়াত বাবার কবর জিয়ারত শেষে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন নাসিম মাতাব্বর। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে নাসিম মাতাব্বর বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি। ভালো কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে চাই। ক্ষমতার মোহ কিংবা অর্থের প্রলোভন নয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লালমোহন ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।”

আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করে সমৃদ্ধ লালমোহন ইউনিয়ন গড়ার অঙ্গীকারও করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৩   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●