ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনায় ত্রৈমাসিক সভা

ভেড়ামারায় গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনায় ত্রৈমাসিক সভা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনায় ত্রৈমাসিক সভা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং গ্রাম আদালত প্রকল্পের কো-অর্ডিনেটর গোপাল চন্দ্র সাহা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা সভায় অংশ নেন।

গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া সহজ করার ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সভায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেগুলো আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:২৮:৩৩   ৩৭ বার পঠিত  | ●   ●   ●