ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে খামারি মহব্বত হোসেনের প্রায় ৫ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেন্টারবাজার-সংলগ্ন বিরবিরি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহব্বত হোসেন ধানিয়া মৎস্য খামার নামে একটি খামার ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালে খামারে গিয়ে তিনি পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। পরে পুকুরের কাছে গিয়ে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাল টেনে পুকুরের মাছগুলো তুলে আনেন। তবে তাতে কোনো লাভ হয়নি। রাতে বিষ প্রয়োগ করায় সকাল নাগাদ সব মাছ মরে পচে গিয়েছিল।

স্থানীয় প্রবাসী নুর হোসেন জানান, মহব্বত দীর্ঘদিন বিদেশে ছিলেন। দুই বছর আগে বিদেশ থেকে ফিরে খামারটি ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেন। এ কাজ শুরুর জন্য তিনি কয়েকটি এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন। এখন তাঁর সবকিছু শেষ হয়ে গেছে।

খামারের মালিক ও পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা মহব্বহ হোসেন জানান, নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। বেশি দামে বিক্রির আশায় তিনি বিভিন্ন পুকুর থেকে মাছ এনে একটি পুকুরে রেখেছিলেন। সোমবার সকালে এসব মাছ ব্যাপারীদের কাছে বিক্রির কথা ছিল। কিন্তু রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পুকুরে প্রায় ২০-২২ মণ তেলাপিয়া মাছ ছিল। বর্তমান বাজারদরে এসব মাছ প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা যেত। এতে তাঁর উৎপাদন খরচ উঠে ভালো লাভ হতো। কিন্তু এখন সবই শেষ হয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।

এ বিষয়ে সেন্টারবাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। সকালে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সব দেখে এসেছেন। খামারি মহব্বত একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩২:১১   ১০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● হাতিয়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
● ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু
● হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩
● নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী
● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার



আর্কাইভ