ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন

পাবনা: ‘শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে পাবনার সুজানগরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩১   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●