ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আটকের পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ, ভয় নিয়ে মুখ খুললেন জেইন • উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ • চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার • কাউখালীর দক্ষিণ বাজারে পচা খাবার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা • লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা • আড়াইহাজারে চিকিৎসক চার বছর অনুপস্থিত, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা • সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু • বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন • ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে পাইকগাছায় তিন ইউনিয়নের কর্মীদের ট্যাব বিতরণ • আগৈলঝাড়ার ১৬১ পূজামণ্ডপে ৯৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

পাবনা: সারাদেশের মতো পাবনার সুজানগরেও ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সুজানগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালেক।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আসিফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। এটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শুমারি পরিচালনার জন্য ১৩১ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম ধাপে মানিকহাট ও আহম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শুমারি শুরু হবে।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরে ইউএনও আরও জানান, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং সরকারি সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে। জনকল্যাণমূলক এ উদ্যোগ সফল করতে তিনি স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহীত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিবারের সংখ্যা নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি। যোগ্য ব্যক্তিরা পরবর্তী সময়ে ভাতা পাবেন।

তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে অনিয়মের সুযোগ থাকবে না। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:২৫   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরের ১০ ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
● বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার আহ্বানে সুজানগরে দিবস পালন
● পাবনা হাসপাতালের কোয়ার্টারে চুরি, খোয়া গেছে স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা
● চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি
● মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা



আর্কাইভ