ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার আহ্বান

ভেড়ামারায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার আহ্বান


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার আহ্বান ভেড়ামারায়

কুষ্টিয়া: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল ক্যাডেট ও স্কাউট সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং আইসিটি কর্মকর্তা মারজিয়া খানমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ ও মহড়া জোরদার করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সবার ধারণা থাকা জরুরি।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। তাঁদের মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৩   ১২ বার পঠিত  | ●   ●   ●