![]()
ঠাকুরগাঁও: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে ফায়ার সার্ভিসকর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফিরে আসে। সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসকর্মীরা দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহ মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম প্রমুখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৩৬:২১ ১০ বার পঠিত | ● আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ● দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া ● পীরগঞ্জ ঠাকুরগাঁও