ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস

দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস

ঠাকুরগাঁও: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে ফায়ার সার্ভিসকর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ফিরে আসে। সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসকর্মীরা দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহ মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৩৬:২১   ৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● দুর্যোগ মোকাবিলায় পীরগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া, পালিত হলো আন্তর্জাতিক দিবস
● উলিপুরের প্রত্যন্ত গ্রামে ৭৮০ শিক্ষার্থীর স্বপ্ন গড়ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
● শিক্ষার মানোন্নয়নে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিভাবক সমাবেশ
● ঠাকুরগাঁওয়ে দুই ভাই গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
● পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট



আর্কাইভ