ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে শিশুদের শিক্ষা ও বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়

উলিপুরে শিশুদের শিক্ষা ও বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


উলিপুরে শিশুদের শিক্ষা ও বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়কুড়িগ্রাম: উলিপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত এবং স্ট্রমে ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় পরিচালিত ‘মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস)’ কর্মসূচির শিক্ষা ও চাইল্ড ক্লাব কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত সভায় প্রকল্পের শিক্ষাবিষয়ক অগ্রগতি, বিদ্যালয়ের সঙ্গে সমন্বয়, শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধি এবং তাদের সার্বিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গীস ফাতেমা তকদারের সভাপতিত্বে সভায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিটি বিদ্যালয়ের একজন করে সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় সীডস কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মসূচির সামগ্রিক লক্ষ্য, উদ্দেশ্য ও শিক্ষাবিষয়ক কার্যক্রম তুলে ধরেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ, প্রাক-প্রাথমিক শিক্ষা সহায়তা এবং চাইল্ড ক্লাবের বিভিন্ন কার্যক্রমের চিত্র উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা, আনন্দঘন পরিবেশে শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান এবং বাংলা, ইংরেজি ও গণিতে শিশুদের দক্ষতা বাড়ানোর ওপর। পাশাপাশি নিয়মিত বাড়ি পরিদর্শন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চাইল্ড ক্লাব ও বিদ্যালয়ের ভূমিকা তুলে ধরা হয়।

এ ছাড়া কিশোর-কিশোরীদের জীবনমুখী দক্ষতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে সংলাপ সেন্টার এবং ফোরামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও আলোচনা করা হয়।

আলোচনা পর্বে সভাপতি নার্গীস ফাতেমা তকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপস্থিত শিক্ষকরা কর্মসূচির প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা সহায়তা ও চাইল্ড ক্লাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।

সভায় শিশুদের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং আনন্দঘন ও শিশুবান্ধব শিখন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট বিদ্যালয় ও প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫২:৫০   ৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খাতজুড়ে ৪৫০ কোটি টাকার বাজার
● উলিপুরে শিশুদের শিক্ষা ও বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যয়
● নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
● দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের
● ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়, উলিপুরে আটক ৩



আর্কাইভ