ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস

দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


দুমকি নতুন বাজারে যাত্রা শুরু করল আরাফ হজ্জ ট্রাভেলস

পটুয়াখালী: জেলার দুমকিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আরাফ হজ্জ ট্রাভেলস। এখন থেকে হজ্জ, উমরাহ ও বিদেশ ভ্রমণের বিভিন্ন সেবা স্থানীয়ভাবেই নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারের গ্রীন মার্কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। আরাফ হজ্জ ট্রাভেলস থেকে হজ্জ প্যাকেজ, উমরাহ হজ্জ প্যাকেজ, আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টিকিটিং, ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আংগারিয়া দরবার শরীফের পীর মাওলানা খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফ হজ্জ ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মো. আরাফাত মৃধা, পরিচালক মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহপরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন নাসির, সহপরিচালক মো. বায়জিদ মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৭   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●