![]()
পাবনা: চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রীতম কস্তা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা খ্রিস্টান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রীতম ওই গ্রামের রঞ্জন কস্তার ছেলে। তিনি পেশায় হোটেল কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নিজ বাড়িতে পুরোনো বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন প্রীতম। এ সময় বৈদ্যুতিক তারে ত্রুটি থাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক।
বাংলাদেশ সময়: ২৩:১৩:২২ ৭ বার পঠিত | ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ● পাবনার চাটমোহর ● প্রীতম কস্তা