ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী

দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা এবং দেশের অভ্যন্তরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ অর্থ ব্যবহার করে দেশে অরাজকতা, বোমাবাজি ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দিন-রাত সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ হাজার বছরের ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপিত হতে পারে, সে জন্য সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।

তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির হাতে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ছিল। পাচার করা অর্থের বড় অংশ বিদেশে চলে গেলেও কিছু অর্থ দেশের ভেতরে রয়ে গেছে। সেই কালো টাকা ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। তবে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা একে একে নস্যাৎ করা হচ্ছে। বিপুল পরিমাণ ঋণের বোঝা ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৯   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
● দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী
● নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
● দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ
● উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, বাইরে বিক্ষোভ



আর্কাইভ