![]()
কুষ্টিয়া: জাল নোটের প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কুষ্টিয়ার ভেড়ামারায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সোনালী ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের যুগ্ম পরিচালক মো. হেলাল পারভেজ ও উপপরিচালক মো. আব্দুস সোবাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, কুষ্টিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম।
কর্মশালায় জাল নোট শনাক্তকরণ, এর প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জাল নোটের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক নোট লেনদেনের ক্ষেত্রে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮:৫১:২১ ৪ বার পঠিত | ● জাল নোট প্রতিরোধ ● বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিস ● ভেড়ামারা ● সোনালী ব্যাংক ভেড়ামারা শাখা