ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি • ভেড়ামারায় রেললাইনে মিলল পঞ্চগড়ের যুবকের মরদেহ, মৃত্যুর কারণ অস্পষ্ট


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড

তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড

পটুয়াখালী: দশমিনায় মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়।

গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি ও মৎস্য দপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার চরকচপিয়া গ্রামের আনিচুল হকের ছেলে মো. মহসিন, মানিক হাওলাদারের ছেলে মো. রুবেল, নাসির পল্লানের ছেলে মো. শাকিল পল্লান, হাফেজ হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার বড়গোপালদী ইউনিয়নের চরঘূর্ণী গ্রামের সলেমান মোল্লার ছেলে মো. মাসুম মোল্লা ও জলিল হাওলাদারের ছেলে আলাউদ্দিন।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ছয় জেলেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস ও উপসহকারী মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। নিষেধাজ্ঞার সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে ছয় জেলেকে আটক করা হয়। মৎস্য সংরক্ষণ আইনে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৪   ২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার
● ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন
● কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ
● কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার
● আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি



আর্কাইভ